বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইতালিতে মাফিয়াদের অর্থ পাচার অর্থনৈতিক অগ্রগতি দক্ষিণে উত্তরের ছেয়ে এগিয়ে

আপডেট:

বিশ্বে অর্থনীতিতে ইতালির অবস্থান বেশ ভালো হলেও অভ্যন্তরীণ বিনিয়োগ ও আমলাতান্ত্রিক জটিলতা মাফিয়াদের অর্থ পাচার তরুনদের উন্নত জীবন মানের জন্য ইউরোপের নরওয়ে, জাপান, কানাড়া ইংল্যান্ড,আমেরিকা,অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানে যেতে বাধ্য করছে। হে প্রক্রিয়া অব্যাহত থাকলে ইতালিতে মেধাবীদের সুব্রতা তৈরি হবে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছে। রাজনৈতিক দলসমূহের বিষয়টি নিয়ে পদক্ষেপ নিচ্ছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় কম। সভিমেজের (Svimez) ২০২৫ সালের রিপোর্ট বলছে, সরকারি পিএনআরআর (PNRR) বিনিয়োগের ফলে দক্ষিণ ইতালির অর্থনীতি উত্তর ইতালির চেয়ে দ্রুত বাড়ছে।উন্নয়ন সত্ত্বেও ২০২২-২০২৪ সালের মধ্যে ১ লাখ ৭৫ হাজার তরুণ (২৫-৩৪ বছর বয়সী) দক্ষিণ ইতালি ছেড়ে উত্তর ইতালি বা বিদেশে পাড়ি জমিয়েছে। মূল্যস্ফীতির কারণে দক্ষিণে প্রকৃত আয় বা রিয়েল ওয়েজ ১০.২% কমেছে এবং ‘ওয়ার্কিং পোর’ বা কাজ করেও দরিদ্র থাকা মানুষের সংখ্যা বেড়েছে। সিঙ্গেল স্পেশাল ইকোনমিক জোন (ZES)-এর কারণে আমলাতান্ত্রিক জটিলতা কমেছে; মার্চ ২০২৪ থেকে নভেম্বর ২০২৫-এর মধ্যে ৩.৭ বিলিয়ন ইউরোর বিনিয়োগ এসেছে।দক্ষিণে নারীদের শিক্ষার হার বেশি হলেও কর্মসংস্থান কম; ৩ বা ততোধিক সন্তান থাকা মায়েদের মাত্র ৩০.৮% চাকরির বাজারে আছেন। ইতালী অর্থনৈতিক সংস্থা গার্ডিয়া দি ফিনাঞ্জার তথ্যমতে, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে মাফিয়া চক্রগুলো প্রায় ৬১.৪ বিলিয়ন ইউরো অবৈধ অর্থ পাচার বা লন্ডারিং করেছে।মেধাবীরা চলে যাওয়ায় বর্তমানে তৈরি হওয়া ৫ লাখ নতুন চাকরির বেশিরভাগই স্বল্প দক্ষ এবং কম বেতনের (Low value-added)।মেধাবী তরুণদের হারিয়ে দক্ষিণ ইতালি কি কেবল সরকারি অনুদানের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদী উন্নয়ন ধরে রাখতে পারবে বলে মনে হয় না। বিষয়টি দীর্ঘদিনের এটি নিয়ে বিশ্ববিদ্যালয়ে গভীর গবেষণার প্রয়োজন রয়েছে।

তথ্য সুত্র :গার্ডিয়া দি ফিনাঞ্জা,

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত