ক্রমান্বয়ে ইতালির কৃষিজাত পন্য রপ্তানি গতি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র চীনকে সরিয়ে আপেল রপ্তানিতে শীর্ষ করছে ইতালি। ইতালি কৃষকদের মধ্যে প্রাণ চঞ্চলতা সৃষ্টি হয়েছে। – ইসমিয়া (Ismea)-এর তথ্যমতে, বিশ্ববাজারে ১৬% শেয়ার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনকে টপকে আপেল রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে ইতালি।২০২৫-২৬ মৌসুমে ইতালির আপেল রপ্তানি ১৯% বেড়ে ১.২ বিলিয়ন ইউরো বা প্রায় ১৫ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। দেশটির মোট আপেল উৎপাদনের প্রায় অর্ধেকই (৪৯%) আসে উত্তরের বলজানো এবং ত্রেন্তো এলাকা থেকে।কৃষিতে ইতালি উন্নতি বিবরণ ইতালির আপেলের সবচেয়ে বড় ক্রেতা জার্মানি (৩০%), এরপর রয়েছে স্পেন এবং সৌদি আরব; সুয়েজ খাল আংশিক সচল হওয়ায় এশিয়ার বাজারেও গতি ফিরেছে। সবচেয়ে জনপ্রিয় জাতগুলোর মধ্যে গোল্ডেন ডেলিশিয়াস, গালা এবং ফুজি শীর্ষে রয়েছে; তবে পেটেন্ট করা ‘ক্লাব আপেল’-এর চাহিদাও বাড়ছে। রপ্তানি বাড়লেও ইতালির অভ্যন্তরীণ বাজারে আপেল খাওয়া বা ভোগের হার ৩% কমেছে, যদিও খুচরা মূল্য ২% বেড়েছে।

