বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

আয়ু বৃদ্ধি অবসরের বয়সসীমা মিনিমাম পেনশন’ ৬২০ ইউরো নির্ধারন

আপডেট:

বাজেট আইন ২০২৬ অনুযায়ী ‘কোটা ১০৩’ এবং নারীদের ‘অপজিওনে দোনা’ (Opzione Donna) সুবিধা বাতিল করা হয়েছে; কেবল ‘আপে সোশালে’ (Ape Sociale) বহাল থাকবে। ২০২৭ ও ২০২৮ সালে গড় আয়ু বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে অবসরের বয়সসীমা বা রিকুইজিশন আরও ১ থেকে ৩ মাস পর্যন্ত বাড়ানো হবে। ন্যূনতম পেনশন বা ‘মিনিমাম পেনশন’ সামান্য বেড়ে মাসিক ৬২০ ইউরো নির্ধারণ করা হয়েছে, যা ২০২৫ সালের তুলনায় মাত্র ৩ ইউরো বেশি।যা নিয়ে ইতিমধ্যে বির্তক সমালোচনা চলছে। আগামী ১ জুলাই থেকে নতুন কর্মীদের টিএফআর (TFR) বা গ্রাচুইটি ফান্ডের বিষয়ে ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত না জানালে তা স্বয়ংক্রিয়ভাবে পেনশন ফান্ডে চলে যাবে (Silence-assent)।২০২৮ সাল থেকে ‘আর্লি রিটায়ারমেন্ট’ বা আগাম অবসরের জন্য পুরুষদের অন্তত ৪৩ বছর ১ মাস এবং নারীদের ৪২ বছর ১ মাস কন্ট্রিবিউশন থাকতে হবে। কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজে (Lavori usuranti) এবং অল্প বয়সে কাজ শুরু করা কর্মীদের আগাম অবসরের জন্য বরাদ্দকৃত তহবিল বা ফান্ড ভবিষ্যতে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুত্রে: রোমা নিউজ, ফটো হ্যালো ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত