বুধবার, মার্চ ২৫, ২০২৬

সানন্দবাড়ী প্রেসক্লাব কর্তৃক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট:

  • ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর)   প্রতিনিধিঃ জামালপুরের সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ এপ্রিল) জামালপুর জেলার সানন্দবাড়ী প্রেসক্লাব সভা কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
    প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক রুদ্র বাংলার প্রতিনিধি আনোয়ার হোসেন রুবেল এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (টোকন), সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ( ডিএসবি) আব্দুর রাকিব খান, আসন্ন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্যপ্রার্থী ইঞ্জিনিয়ার দুলাল হোসেন।
    অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও তত্বাবধানে ছিলেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের জামালপুর পত্রিকার সানন্দবাড়ী প্রতিনিধি রশীদুল আলম শিকদার।
    উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের চেতনার দেওয়ানগঞ্জ প্রতিনিধি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জাকিউল ইসলাম জনি , দৈনিক দুর্জয় বাংলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক হারুন অর রশিদ, দৈনিক গণকণ্ঠ ও রূপসী বাংলা দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং সানন্দবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, অথেন্টিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক খবরপত্রের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তাইন বিল্লাহ, দৈনিক দেশ সেবা পত্রিকার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি  রিয়াদ হাসান , দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন এর ইউনিয়ন প্রতিনিধি জিয়াউর রহমান জিয়াসহ প্রেসক্লাবের সকল সদস্য।

    প্রধান অতিথি জিয়াউল ইসলাম জিয়া  বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে জাতি ও সমাজকে সঠিক তথ্য দিয়ে দেশ গড়ার অংশীদার হতে হবে। তাহলেই এ মহান পেশার মান অক্ষুণ্ণ থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত