লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ০৩.০৬.২০২৪
নারী মমতাময়ী, নারী কমনীয়া নমনীয়া ভালোবাসার সিন্ধু, হিসাবি তাই আঙ্গুলের ফাঁকে জল চোয়ায় বিন্দু বিন্দু! সে জন্য জননেত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের উপর জোর দিলেন! আমরা মুক্তমনা লোকেরা খুশি হলাম! নারীর যে আর একটা রূপ আছে তাওতো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের থেকে বেশী জানার কথা! নারী হিংসা পরায়ন, বদমেজাজি, নিষ্ঠুর, পাষান, ঝগড়াটে, লোভী, বেহিসাবি, নির্লজ্জ, সব কিছু বিবেচনা করে ইংরেজ রা নারীকে মানুষ (MAN) বলে নাই (WOMAN) বলেছেন!
প্রিয় পাঠক, আমার উদ্দেশ্য নারীকে হেয় করা নয় বরং নারী যে ঘটাঘট ইউএনও এসি D C সচিব হয়ে কতটুকু পুরুষ থেকে সরকারকে সাহায্য করে দেশের মঙ্গলে মন দিয়েছেন তার মাতৃত্ব সূলভ চরিত্রে থেকে তা খতিয়ে দেখানো!
ডেইলি স্টার নিউজ করেছে, কৃষি সচিব “ওয়াহিদা আক্তার ” সরকারী আইন ভেঙে অবিবেকী কান্ড করেছেন ১২ মাসে ১১ বিদেশ সফর করে যেখানে সরকারি নিয়ম বছরে একজন সচিব ৪ বার সর্বোচ্চ বিদেশ সফর করতে পারবেন বিশেষ কারন থাকলে!
ইনি কোন আক্কেলে G O ভঙ্গ করলেন?
উধাও নিয়ে আমার বিশেষ আলোচনার জন্য আমার এ প্রবন্ধ কিন্তু কৃষি সচিব আমাকে দিক ভ্রষ্ট করলেন!
বেসিক ব্যাঙ্কের চেয়ারম্যান বাচ্চু সাহব ৩৯ টা মামলা ঘাড়ে নিয়ে ও ফুড়ুৎ করে উধাও হয়ে গেলেন!তার লুটেপুটে নেয়া টাকায় তার উপজেলার কতজন বাড়ী গাড়ী হাকায়, লঞ্চ স্টীমার কার্গো ব্যবসা করে করীম থেকে করীম সাহেব হয়েছেন যার কেউ কেউ আমি লেখকের পত্নীর কাছে কিছু অর্থের জন্য মাসে মাসে ধর্না দিয়েছেন!
জনতা ব্যাঙ্কের সেই সাড়ে সাত হাজার কোটি টাকা লোন গ্রাহক কি দেশে আছেন, সোনালী ব্যাঙ্ক, ইসলামি ব্যাঙ্ক? সেই সাড়ে তিন হাজার কোটি টাকা জিপিও থেকে লোপাট করা দাদা “ভদ্র”? ছয় হাজার জাল সার্টিফিকেট বিক্রি করে শত কোটি টাকার মালিক কি উধাও নাকি আছেন বাড়ী গাড়ী হাকিয়ে কোন দল থেকে নমিনেশন কেনার জন্য!
বেনজির আহম্মেদ সাহেব পরিবার নিয়ে নিশ্চয়ই তার 2 nd Home কুয়ালালামপুর উঠেছেন! ফিরে আসবেন জনরোষের জলোচ্ছ্বাস সুনামি রেমেলা ক্ষান্ত হলেই!
কে রাখে এত হিম্মত তার কেশাগ্র করে স্পর্শ, হাত লাগায় তার মাদারীপুর গোপালগঞ্জের ৬০০ বিঘা জমিতে! দুদকের জালে নাকি আরো চার পুলিশ, কবে হবে বিদেশে উধাও কার কাছে করবেন নালিশ। এদের ও আছে নিশ্চিত সেকেন্ড হোম! দুদক তো এদের কাছে নয় যম!
এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার দেড় কোটি টাকা নিয়ে উধাও!
ইসলাম গ্রুপের ইসলাম সাহেব মাত্র ৮ বছর আগে লোন নেয়া কারখানা বন্ধ করে ১০০ কোটি টাকা নিয়ে উধাও!
এমনি সহস্র জন উধাও হয়েছে বাংলাদেশের টাকা নিয়ে, ফিরিয়ে আনার চেষ্টা দেখেছি, পাখী উড়ে যেতে সুযোগ পেলে যায় কি আনা ফিরিয়ে? দিগন্তে মেললে ডানা, ডাকলে তোলে সে শত ফণা, কত মানবতা বাদী দাড়ায় তার পিছে, ফিরিয়ে আনতে পয়সা খরচ মিছে! বিশ্ব, আজ দাউদ ইব্রাহিমদের অভয় অরণ্য, এ দেশ, এ বিশ্ব নয়, আমার আপনার মত বোকাদের জন্য !
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।



