বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ইউরোপে থাকা সৌদি আরবের সম্পদ বিক্রি করার হুমকি

আপডেট:

রাশিয়ার ঢাল হয়ে দাঁড়াল সৌদি আরব! আমেরিকা-সহ জি৭ দেশগুলিকে পরোক্ষ ভাবে হুমকিও দিয়েছে পশ্চিম এশিয়ার এই ধনকুবের দেশ। তেমনটাই জানাচ্ছে ব্লুমবার্গের একটি প্রতিবেদন।সৌদি আরব নাকি জানিয়েছে, ইউক্রেনকে সাহায্য করার জন্য পশ্চিমি বিশ্বের জোট জি৭ যদি ৩০ হাজার কোটি ডলারের রুশ সম্পদ বাজেয়াপ্ত করে, তা হলে সৌদিও তার হাতে থাকা ইউরোপীয় দেশগুলির সম্পদ বিক্রি করে দেবে। বিশেষ করে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ফ্রান্সকে।
একটি সূত্র সৌদি আরবের এই হুঁশিয়ারিকে ‘পরোক্ষ হুমকি’ হিসাবে বর্ণনা করেছে। পাশাপাশি ওই সূত্রের দাবি, সৌদির অর্থ মন্ত্রক জানিয়েছে যে, ফ্রান্সের কোষাগারের যে সব সম্পত্তি সৌদির কাছে বন্ধক রয়েছে, তা তারা বিক্রি করে দেবে।
২০২১ সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে ক্রেমলিনের সম্পর্কের উন্নতি হয়। কাছাকাছি আসে সৌদি আরব এবং রাশিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত