ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরায়েলসহ আমাদের শত্রুরা ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য যা করছে সুনিশ্চিতভাবে সেসবের দাঁতভাঙ্গা জবাব পাবে।বিশ্বের দাম্ভিক-সাম্রাজ্যবাদ-বিরোধী সংগ্রামের দিবস তথা ঐতিহাসিক ৪ নভেম্বর বা ফার্সি ১৩ অবনের প্রাক্কালে শনিবার সকালে রাজধানী তেহরানে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদের এক সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ইরানি জাতির সংগ্রাম আমাদের প্রিয় জাতি আর দেশের ওপর মার্কিন সরকারের অবিচারপূর্ণ ও নির্লজ্জ আধিপত্যকামিতা থেকেই উদ্ভূত।লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের ইরান সহায়তা করে, এমন দাবি পশ্চিমাদের।যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি নিয়ে বরাবরই অভিযোগ দিয়ে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের পর ইসরায়েল ‘দৈত্যরূপে’ দেশটিতে প্রতিদিন হামলা চালিয়ে আসছে।এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ও হুথি ইসরায়েলে হামলা চালায়। এরমধ্যে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধে ইসরায়েলের।এর মধ্যে ইরানও হামলা চালায় দেশটিতে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের মাধ্যমে ইসরায়েল হামলা করে থাকে। ফলে এ দুই মিত্র দেশকে হুমকি দেন খামেনি

