সিরিয়ায় দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। বিদ্রোহীদের এ সফলতার পেছনে তুরস্কের ইন্ধন অনেকটা ‘ওপেন সিক্রেট’। বাশার আল আসাদের পতনের পর পরই বিদ্রোহীদের মদদপুষ্ট অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়ে তা স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।বাশার আল আসাদের পতনের পর খুব দ্রুত বদলে যাচ্ছে সিরিয়া। বিশেষ করে হায়াত তাহরির আল শামের মতো সশস্ত্র গোষ্ঠীর রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ভয়ংকর হামলা করে সিরিয়ার সীমান্তবর্তী ভূমি দখল করে নেয় ইসরায়েল। এ পরিস্থিতিতে অনেক দেশ নিজেদের অবস্থান বদলিয়েছে।কিন্তু এরদোয়ান সিরিয়ার পাশে থাকার আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার (২০ ডিসেম্বর) এই ঘোষণা দেন। মাসের শুরুতে বাশার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করার জন্য তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।বৃহস্পতিবার কায়রো থেকে ফিরতি ফ্লাইটে এরদোয়ান সাংবাদিকদের বলেন, আমরা সিরিয়ার জনগণকে উত্তরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করছি। পথে কোনো বাধা ছাড়াই যাতে তারা স্থির হতে পারে, তা খেয়াল রাখছি।

