ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি গাজা উপত্যকা দখল করে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনার প্রতি অঙ্গীকারবদ্ধ। খবর আল জাজিরা।জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেছিলেন, গাজার ভবিষ্যতের জন্য ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গি তিনি সমর্থন করেন। এ কথা বলার পরদিনই এল নেতানিয়াহুর সবশেষ মন্তব্য।
মানবাধিকার সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনের গাজা দখলের প্রচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নির্মূলের শামিল বলে নিন্দা করেছে। তবে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার ঘোষণা করেন, তিনি গাজা থেকে ‘ফিলিস্তিনিদের স্বেচ্ছামূলক প্রস্থানের’ জন্য একটি বিশেষ অধিদপ্তর গঠন করবেন।ইসরায়েলের সামরিক প্রশাসনিক সংস্থার (সিওজিএটি) উত্থাপিত একটি প্রাথমিক প্রস্তাবে বলা হয়েছে, যে কোনো গাজাবাসী তৃতীয় কোনো দেশে যেতে চাইলে তাকে ব্যাপক সহায়তা দেয়া হবে। এমনটি জানিয়ে এক বিবৃতিতে কাটজের কার্যালয় বলেছে, এর মধ্যে সমুদ্র, আকাশ ও স্থলপথে বিশেষ প্রস্থানের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।ট্রাম্পের এই প্রস্তাব আরব দেশগুলোর ব্যাপক নিন্দার মুখে পড়েছে। তারপরও ইস্যুটি মার্কো রুবিওর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরের আলোচ্যসূচিতে রয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র আরব দেশগুলোর বিকল্প প্রস্তাবের জন্য উন্মুক্ত রয়েছে। তবে আপাতত একমাত্র পরিকল্পনাটা ট্রাম্পের।এদিকে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টাকে তারা প্রত্যাখ্যান করে।
ফিলিস্তিনিদের উচ্ছেদ করার জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু
আপডেট:

