শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বিরল খনিজে সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশ নিরাপত্তা চুক্তি

আপডেট:

যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করলে গত বুধবার মি. জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওই চুক্তি করলে রাশিয়ার সাথে ইউক্রেনের চলমান যুদ্ধে মার্কিন সহায়তার ক্ষেত্রে এর প্রতিফলন থাকবে।মাইক ওয়ালটজ গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে ওই মন্তব্য করেন। তার ওই মন্তব্য কিয়েভে মি. জেলেনস্কি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক প্রধান দূত কিথ কেলোগের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বকে ছাপিয়ে যায়।
মি. ওয়াল্টজ বলেন যে সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “অগ্রহণযোগ্য” অপমান করার কারণে হোয়াইট হাউজ ভলোদিমির জেলেনস্কির প্রতি “খুব হতাশ”।ইউক্রেন বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ উপাদান ও খনিজ সম্পদে পরিপূর্ণ। সেসবের মাঝে যেমন লিথিয়াম ও টাইটানিয়াম আছে, পাশাপাশি অনেক বড় পরিসরে কয়লা, গ্যাস, তেল ও ইউরেনিয়ামের মজুদ রয়েছে—যার বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার।

বৃহস্পতিবারের আগে মি. ওয়াল্টজ পরামর্শ দিয়েছিলেন যে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রকে তার খনিজ সম্পদে প্রবেশ করার অধিকার দেয়, তাহলে তাদেরকে মার্কিন সহায়তা দেওয়া যেতে পারে। বা, ইতোমধ্যে যে মার্কিন সহায়তা দেওয়া হয়েছে, এটিকে তার ক্ষতিপূরণ হিসেবেও দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

“আমরা ইউক্রেনীয়দের সত্যিই একটি অবিশ্বাস্য এবং ঐতিহাসিক সুযোগ দিয়েছি” যোগ করে মাইক ওয়াল্টজ বলেন, এটি “টেকসই” এবং ইউক্রেনের জন্য “সেরা” নিরাপত্তা ব্যবস্থা।কিন্তু মি. জেলেনস্কি এই প্রস্তাবকে নাকচ করে বলেন, “আমি আমাদের রাষ্ট্রকে বিক্রি করতে পারি না।কিয়েভে কিথ কেলোগের সাথে মি. জেলেনস্কির বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরে ইউক্রেনীয় নেতা ঘোষণা করেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে “একটি বিনিয়োগ ও নিরাপত্তা চুক্তি” করতে প্রস্তুত, যা ইউক্রেনের যুদ্ধ শেষ করতে সাহায্য করবে।এরপর মাইক ওয়াল্টজ হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।মি. জেলেনস্কি কিয়েভের বৈঠকটিকে “ফলপ্রসূ” বলে অভিহিত করেন ঠিকই, কিন্তু এটিকে অনেকটা অপ্রতিভ রাজনৈতিক সাক্ষাতের মতো মনে হচ্ছিলো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত