ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তিনি জানিয়েছেন, মোদির আমন্ত্রণ গ্রহণ করে তিনি ভারত সফরে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের কথা বলেন। এবং তারা পরষ্পরকে আশ্বস্ত করেন যে বাইরের কোনো প্রভাবে তাদের সম্পর্ক খারাপ হবে না এবং দিন দিন এই আরো বাড়বে সম্পর্ক।পেহেলগামে বন্দুক হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানান পুতিন। তিনি বলেছেন, দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতকে পূর্ণ সমর্থন দেওয়ারও আশ্বাস দেন পুতিন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দুেই নেতা নিজেদের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। রাশিয়ার ৮০তম বিজয় দিবস উদযাপন করায় পুতিনকে শুভেচ্ছা জানান মোদি। একইসঙ্গে চলতি বছর শেষের দিকে বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

