পাকিস্তানে ভারতের হামলাকে নিন্দনীয় বলে উদ্বেগ প্রকাশ করেছে চীন। তারা সংকট সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর অবস্থা নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বুধবার বলেছেন, ভারত ও পাকিস্তান একে অন্যের প্রতিবেশী এবং সবসময় তা থাকবে। একই সঙ্গে তারা চীনেরও প্রতিবেশী। সবরকম সন্ত্রাসের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করে তিনি উভয় পক্ষকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে শান্ত থাকার এবং উদ্ভূত পরিস্থিতিকে এড়িয়ে চলার আহ্বান জানান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

