ইরানে ইসরায়েলের আক্রমণের পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচিকে ফোন করে সামরিক কমান্ডার এবং অন্যান্য নিরীহ নাগরিকদের মৃত্যুর ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন। এ সময় ফয়সাল ইসরায়েলি হামলাকে ‘আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন এবং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।রুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসনের নিন্দা করার আহ্বান এবং অবস্থানের আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সমন্বয় এবং সবুজ সংকেত ছাড়া এই আগ্রাসন সম্ভব হত না। ইহুদিবাদী সরকারের প্রধান সমর্থক হিসেবে মার্কিন সরকার এই পদক্ষেপের বিপজ্জনক পরিণতির জন্য দায়ী।ইরানের পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকায় হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে বর্ণনা করে বলেছেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের ভিত্তিতে এই আগ্রাসনের জবাব দেওয়া ইরানের আইনগত অধিকার এবং ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী তাদের সর্বশক্তি দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।

