জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, আসন্ন জি-৭ সম্মেলনে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংকট নিরসনের লক্ষ্যে চারটি মূল বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলো চতুর্দফা প্রস্তাবের মূল পয়েন্টগুলো হলো:
১. ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা সংরক্ষণ করতে পারবে না।২. ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে—বিশেষ করে অস্তিত্ব সংকট তৈরি হলে, আর ইরানের পারমাণবিক কর্মসূচি সেই হুমকি তৈরি করছে।৩. এই সংকট যেন আর না বাড়ে, তা নিশ্চিত করতে হবে।৪. কূটনৈতিক সমাধানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।চ্যান্সেলর মের্জ আরও বলেন, “আমি এই কথাটিও বলতে চাই যে, জার্মানিতে আমরা প্রস্তুতি নিচ্ছি যদি ইরান আমাদের ভূখণ্ডে ইসরায়েলি বা ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করে।” তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।জি-৭ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপানের নেতারা অংশ নিচ্ছেন। সম্মেলন চলবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত।

