শনিবার, মার্চ ১৪, ২০২৬

সীমান্তে নতুন নিয়ম চালু করছে ইইউ দিতে হবে আঙুলের ছাপ ও মুখের ছবি

আপডেট:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত পেরোনোর সময় পাসপোর্টে আর সিল দেওয়া হবে না। এর পরিবর্তে আসছে আধুনিক বায়োমেট্রিক চেক ব্যবস্থা, যা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আগামী ১২ অক্টোবর। নতুন এই এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস) এর অধীনে, বৃটেনসহ অন্যান্য ইইউ বহির্ভূত দেশের নাগরিকদের সীমান্ত অতিক্রমের সময় আঙুলের ছাপ ও মুখের ছবি দিতে হবে। এ তথ্য একবার রেজিস্টার করলে পরবর্তী তিন বছর তা বৈধ থাকবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা হবে, যা সম্পূর্ণরূপে বাস্তবায়ন হবে আগামী বছরের ১০ এপ্রিল। ইতিমধ্যেই প্রযুক্তিগত কারণে প্রকল্পটি একাধিকবার পিছিয়েছে।বিমানবন্দর, বন্দর এবং ট্রেন স্টেশনে থাকবে বিশেষ বুথ, যেখানে আঙুলের ছাপ ও ছবি স্ক্যান করে তথ্য সংরক্ষণ করা হবে। প্রথমবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে। তিন বছর পর পুনরায় রেজিস্ট্রেশন প্রয়োজন হবে। যাদের ই-পাসপোর্ট আছে, তারা ই-গেট ব্যবহার করতে পারবেন। ৯০ দিনের বেশি সময় ইউরোপে অবস্থান করলে, তাদের তথ্য ৫ বছর সংরক্ষণ করা হবে নতুন এই নীতি।ফ্রান্সের সীমান্ত নিরাপত্তা এখন বৃটেনের মাটিতেই পরিচালিত হয়। এসব স্থানে গাড়িতে থাকা যাত্রীদের জন্য থাকবে হ্যান্ডহেল্ড রেজিস্ট্রেশন ডিভাইস। এছাড়া, চলতি বছরের মে মাসে একটি চুক্তি অনুযায়ী, ইইএস চালু হওয়ার পর বৃটেনের নাগরিকরা ইইউ-এর ই-গেট ব্যবহারের সুযোগ পাবেন। বর্তমানে জার্মানি ও বুলগেরিয়ার মতো কিছু দেশ বৃটেনের নাগরিকদের ই-গেট ব্যবহারের অনুমতি দিচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ইউরোপে প্রবেশের নিয়ম বদলে যাচ্ছে। পাসপোর্ট সিল নয়, এবার বায়োমেট্রিক চেকেই মিলবে অনুমতি। যাত্রীরা একটু প্রস্তুতি নিলে ভবিষ্যতে সীমান্ত পেরোনো হবে আরও সহজ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত