রবিবার, মার্চ ১৫, ২০২৬

ট্রাম্পের গাজা পরিকল্পনা হামাসের সম্মতি নেতানিয়াহুর পরাজয়

আপডেট:

ট্রাম্পের গাজা পরিকল্পনার ফলাফল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য খানিকটা কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তিনি যা চেয়েছিলেন তা মূলত পাননি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা পরিকল্পনায় সম্মতি দেওয়ায় ট্রাম্প গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে আনার নির্দেশ দেন। এটা নেতানিয়াহুর জন্য কষ্টকর হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরামর্শকরা মনে করেন, ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি মূলত অসম্মতি। কারণ তারা নিরস্ত্রীকরণ সরাসরি মেনে নিয়ে এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। গতকাল রোববার নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে এসব কথা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় শান্তি ফেরাতে গত সপ্তাহে ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। এই পরিকল্পনায় নেতানিয়াহু ও হামাসের জন্য বিভিন্ন শর্ত রয়েছে। উভয় পক্ষ শর্তগুলো মানতে রাজি হয়েছে। হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে ও অস্ত্র সমর্পণে রাজি হতে বলা হয়। অন্যথায় ইসরায়েলের হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বৈধতা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল হার্জোগ মনে করেন, হামাসের বিবৃতিটি ‘হ্যাঁ’র আড়ালে প্রকৃতপক্ষে ‘না’ ছিল। তবুও ট্রাম্প সেটাকে ‘হ্যাঁ’ হিসেবেই ধরে নিয়েছেনট্রাম্পের ঘোষণার পরই শনিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে তারা প্রস্তুত। এরপর যুদ্ধ সমাপ্তির ব্যাপারে আশাবাদী হয়ে ওঠে সংশ্লিষ্ট পক্ষগুলো। কিন্তু নেতানিয়াহু এখন অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্বেগের মধ্যে রয়েছেন। মুসলিম ও আরব দেশগুলোর ভূরাজনৈতিক চাপের কাছে তিনি এখন ধরাশায়ী বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহুর সাবেক জ্যেষ্ঠ পররাষ্ট্র কর্মকর্তা এরান এটজিওন মনে করেন, ‘গাজা থেকে সেনা সরানোর জন্য ট্রাম্পের সর্বশেষ নির্দেশ ও হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় যাওয়ার ব্যাপারটি নেতানিয়াহু মেনে নিতে পারেননি। এটা তাঁর পরিকল্পনার বিপরীতে চলে যায়। নেতানিয়াহু চান, পরিস্থিতি সর্বদা ইসরায়েলি সামরিক চাপের অধীনেই থাকুক।র‌্যান্ড করপোরেশনের ইসরায়েলি নীতি বিশ্লেষক শিরা এফ্রন বলছেন, ‘নেতানিয়াহুর পরাজয় হয়েছে। এর পরও তাঁর রাজনৈতিক জোটের অংশীদাররা কীভাবে তাঁর সঙ্গে থাকতে পারে। ট্রাম্পের শান্তি পরিকল্পনার ফল নিজেদের পক্ষে চেয়েছিলেন তারা। কিন্তু তা ঘটেনি।’
ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াল হুলাতা মনে করেন, ‘কোনো কিছুই এখনও শেষ হয়নি। মূলত নেতানিয়াহু ও হামাস শুধু ট্রাম্পকেই সন্তুষ্ট করতে ব্যস্ত। কিন্তু শান্তি ফেরাতে প্রকৃতপক্ষে যা করা দরকার, তা নিয়ে মাথা ঘামাচ্ছে না তারা।

সুত্র : নিউইয়র্ক টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত