ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী অর্থনীতি ছিলো জার্মানীর তা এখন ক্রমশ হ্রাস পাওয়া পর ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতে গতি ধরে রেখেছি স্পেন। অভিবাসীদের শ্রমিকদের ও অর্থনৈতিক নীতিমালা ও পর্যটন কৃষি সবক্ষেত্রেই প্রবৃদ্ধি লক্ষনীয়ভাবে উন্নতি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তহবিল এবং উদার অভিবাসন নীতির হাত ধরে স্পেন এখন ইউরোপের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি।
তবে আবাসন সংকট এবং তহবিলের মেয়াদ শেষ হওয়া নিয়েও রয়েছে উদ্বেগ।
২০২৪ সাল থেকে স্পেনের অর্থনীতি বার্ষিক ৩% হারে বৃদ্ধি পাচ্ছে, যা ইউরোজোনের গড় বৃদ্ধির (১%) প্রায় তিনগুণ। এই সাফল্যের পেছনে ইউরোপীয় ইউনিয়নের তহবিল, বিদেশি বিনিয়োগ এবং বিশেষ করে একটি উদার অভিবাসন নীতিকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সাল থেকে প্রতি বছর গড়ে প্রায় ৬ লক্ষ অভিবাসীর আগমন স্পেনের শ্রমবাজারকে শক্তিশালী করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ২০২৫ সালের জন্য স্পেনের প্রবৃদ্ধির হার ২.৯% হবে বলে পূর্বাভাস দিয়েছে। আবাসন খাতের মূল্যবৃদ্ধি একটি ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে, যা অভ্যন্তরীণ ভোগ কমাতে পারে ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের Next Generation তহবিলের মেয়াদ শেষ হয়ে গেলে বিনিয়োগের গতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে স্পেন ৩০৪ বিলিয়ন ইউরো বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে, যেখানে ইতালি করেছে ১৯১ বিলিয়ন।
সুত্র : হেলো ইতালি, ফাইনান্সিয়াল টাইমস,

