এ ২২ লাইনে ব্রেনেরো মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনায় ৩৬ বছর বয়সী স্তেফানিয়া পালমিয়েরি এবং তার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তিনি আত্মীয়দের দেখতে যাচ্ছিলেন। তাঁর গাড়ি সামনে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খায় শিশুটি, যে এক সপ্তাহ পর জন্ম নেয়ার কথা ছিল, মায়ের সঙ্গেই মারা যায়। গত ৪৮ ঘণ্টায় ইতালি জুড়ে সড়ক দুর্ঘটনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ১৮ বছর বয়সী ছাত্রীও রয়েছে।বোলোনিয়ার কাছে জেব্রা ক্রসিং-এ রাস্তা পার হওয়ার সময় এক তরুণী গাড়ির ধাক্কায় নিহত হয়।এই ধারাবাহিক দুর্ঘটনাগুলো ইতালির রাস্তায় নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে সবাই। ন্তেফানিয়া পালমিয়েরির গাড়িটি একটি ভারী যানবাহনের সাথে ধাক্কা খায়। অন্যান্য ঘটনাগুলোর মধ্যে মোদেনায় ২১ বছর বয়সী এক যুবক এবং ব্রেসিয়ায় ১৭ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সার্দিনিয়ায় এক বন্য শূকরের সাথে ধাক্কা লেগে ৪৪ বছর বয়সী এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
সুত্র:
RoadSafetyItaly, #HelloItalyNews

