বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়ার সাড়া দখলকৃত ভূখণ্ড ছাড় নয় পুতিন

আপডেট:

পুতিন জানান, আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মস্কো সফরে যাবে। তিনি বলেন, ‘ক্রেমলিন গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত।ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব করেছে, তা ভবিষ্যৎ চুক্তির ভিত্তি হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার দাবি করা ভূখণ্ড থেকে সরে না গেলে মস্কো যুদ্ধ বন্ধ করবে না। তিনি জানান, যুদ্ধের অবসান চাইলে কিয়েভকে এসব এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করতে হবে। অন্যথায় রুশ সেনারা জোর করেই আরো ভূখণ্ড দখল করবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন এসব কথা বলেন।খবর রয়টার্স।পুতিন জানান, আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মস্কো সফরে যাবে। তিনি বলেন, ‘ক্রেমলিন গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত।তিনি দাবি করেন যে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এখন অগ্রাধিকার রয়েছে এবং যুদ্ধ শেষ হবে তখনই, যখন ইউক্রেন দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে। পুতিন সতর্ক করে বলেন, যদি তারা না সরে, তাহলে আমরা শক্তি প্রয়োগ করেই তা অর্জন করব।প্রসঙ্গত, বর্তমানে রাশিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে। এর মধ্যে রয়েছে লুহানস্ক অঞ্চলের প্রায় পুরোটা এবং দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়ার কিছু অংশ। মস্কো এই চারটি অঞ্চল সম্পূর্ণভাবে ইউক্রেনকে ছেড়ে দেয়ার দাবি জানাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত