বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

গ্রিনল্যান্ড ইস্যু কেন্দ্র করে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

আপডেট:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনা নিয়ে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য, ডেনমার্কসহ একাধিক ইউরোপীয় দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় অল্প কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড—এই দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব ধরনের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে।ট্রাম্পের ঘোষণানুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তালিকাভুক্ত দেশগুলোর যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পরবর্তীতে ১ জুন ২০২৬ থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, গ্রিনল্যান্ডের “সম্পূর্ণ ও চূড়ান্ত ক্রয়” বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত