বুধবার, মার্চ ২৫, ২০২৬

“আন্তর্জাতিক রাজনীতিতে” ভারতে কুটনীতিক সৌজন্যেতা বাংলাদেশর” সাবক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারতীয় সংসদে” শোক প্রস্তাব গ্রহন

আপডেট:

ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হচ্ছে। ‘অবিচুয়ারি রেফারেন্স’ নামে পরিচিত এই প্রস্তাব আজ বুধবার (২৮ জানুয়ারি) সংসদের উভয় কক্ষ—রাজ্যসভা ও লোকসভায় উত্থাপন করা হবে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে।বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শোকের আবহ তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই ভারতের পার্লামেন্ট এ সম্মানসূচক উদ্যোগ গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের সূচনা উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণ শেষে নিজ নিজ কক্ষে কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সংসদ সদস্যদের সঙ্গে বেগম খালেদা জিয়ার প্রতিও আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হবে।আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে ভারতের এই সংসদীয় অধিবেশন। এর মধ্যে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করা হবে। অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব, বাজেট নিয়ে আলোচনা এবং ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ করার সূচি রয়েছে।বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী দেশের একজন সাবেক সরকারপ্রধানের স্মরণে ভারতের সংসদের দুই কক্ষে শোকপ্রস্তাব গ্রহণ আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত