বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

“ধর্ষন “হামলা’ মাদক কারবারি অভিবাসীদের ‘দেশে ফেরত পাঠাবে ডেনমার্ক

আপডেট:

অভিবাসীদের নানা অপরাধ ও মানবাধিকার আইনের কারনে জটিলতার পড়ে অপরাধের প্রবনতা বৃদ্ধি পাওয়াতে গুরুতর অভিযোগের ভিত্তিতে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাবে ডেনমার্ক। তবে আইনটি নিয়ে বির্তক রয়েছে। ডেনমার্ক সরকার ঘোষণা করেছে যে, ১ মে ২০২৬ থেকে গুরুতর অপরাধে (যেমন: ধর্ষণ, হামলা) ১ বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত যেকোনো বিদেশি নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হবে।নতুন আইনে অবৈধভাবে বসবাসরত বা নিয়ম অমান্যকারী বিদেশিদের গতিবিধি নজরে রাখতে পায়ে ‘অ্যাঙ্কেল মনিটর’ বা ট্র্যাকিং ডিভাইস পরানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন জানিয়েছেন, অপরাধী প্রবাসীদের তাড়াতে তারা এখন থেকে আর ইউরোপীয় মানবাধিকার আদালতের (ECHR) রায়ের জন্য অপেক্ষা করবেন না। এই কঠোর পদক্ষেপের পক্ষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ডেনমার্কের প্রধানমন্ত্রী আগেই ইউরোপীয় কনভেনশন বা মানবাধিকার আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন। ডেনমার্ক সরকারের ‘জিরো রিফিউজি’ বা শূন্য শরণার্থী নীতির কারণে গত বছর দেশটিতে মাত্র ৮৩৯ জন আশ্রয় পেয়েছেন, যা ১৯৮৩ সালের পর সর্বনিম্ন রেকর্ড। প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন যে, আন্তর্জাতিক আইন তৈরির সময় কেউ ভাবেনি যে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে এসে কেউ বিশ্বের সেরা দেশে নারীদের ধর্ষণ বা অপরাধ করবে পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরে গুরুতর অপরাধ করা সত্ত্বেও আইনি জটিলতায় ৩১৫ জন বিদেশিকে ডেনমার্ক থেকে বের করা সম্ভব হয়নি, যা নতুন আইনে সহজ হবে।

তথ্য সুত্র :হ্যালো ইতালি, ডেনমার্ক নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত