বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ধর্মঘটের কবলে পড়তে যাচ্ছে ইতালির আকাশ ও রেল পথ

আপডেট:

আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আকাশপথে ধর্মঘটের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।অংশগ্রহণকারী এয়ারলাইনস: ইতা এয়ারওয়েজ (ITA Airways), ইজিজেট (easyJet) এবং ভুয়েলিং (Vueling)।পরামর্শ: আপনার ফ্লাইটের বর্তমান অবস্থা জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের বসাইট বা অ্যাপ চেক করুন। রেলপথ: ২৭ ও ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার)
​রেলপথে ২৪ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে। এটি ২৭ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি রাত ৮টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
​অংশগ্রহণকারী কোম্পানি: এফএস গ্রুপ (FS Group/Trenitalia), ইতালো (Italo) এবং ট্রেনর্ড (Trenord)।গ্যারান্টিড সময় (সচল ট্রেন): ধর্মঘট চলাকালীন যাত্রীদের সুবিধার্থে রিজিওনাল বা আঞ্চলিক ট্রেনগুলো সকাল ৬টা-৯টা এবং সন্ধ্যা ৬টা-৯টা পর্যন্ত চলাচল করবে। স্থানীয় পরিবহন ও বাস: ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার ​ট্রেনের পাশাপাশি নির্দিষ্ট কিছু শহরে স্থানীয় বাস ও পরিবহন ব্যবস্থাও বিঘ্নিত হবে:তুরিন (Turin): ‘আরিভা ইতালি’ (Arriva Italia)-এর কর্মীরা ধর্মঘটে থাকবেন।বারি (Bari): ‘ফেররোভিয়ে সুদ এস্ট’ (FSE)-এর বাস ও স্থানীয় পরিবহন সেবা ব্যাহত হবে। আগে যারা টিকেট করেছেন
রিফান্ড বা টাকা ফেরত পাওয়ার নিয়ম ​ধর্মঘটের কারণে যাত্রা বাতিল করতে চাইলে আপনি টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত পেতে পারেন:ন্টারসিটি ও ফ্রেচ্চা (Intercity & Frecce): ট্রেন ছাড়ার আগ পর্যন্ত রিফান্ডের আবেদন করা যাবে।রিজিওনাল ট্রেন (Regional Train): ধর্মঘটের আগের দিন মধ্যরাত পর্যন্ত টাকা ফেরতের আবেদন করতে হবে।
​জরুরি টিপস: যারা এই সময়ে ভ্রমণের টিকিট কেটেছেন, তারা স্টেশনে যাওয়ার আগে অবশ্যই ট্রেন বা ফ্লাইটের স্ট্যাটাস পুনরায় যাচাই করে নিন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত