পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা স্কিম-৩ এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছরের এক তরুণীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বয়সের বিশাল ব্যবধানের এই বিয়েকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা স্কিম-৩ এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছরের এক তরুণীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বয়সের বিশাল ব্যবধানের এই বিয়েকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।বিষয়টি নিয়ে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটররা ওই দম্পতির বাড়িতে ভিড় জমালে তাদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে উঠে আসে।হাকিম বাবর এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের এই বিয়েটি একইসঙ্গে পারিবারিকভাবে এবং প্রেমের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা একে অপরকে পছন্দ করতাম, বিশেষ করে আমার স্ত্রীই প্রথমে প্রেমে পড়েছিলেন। এরপর আমরা নিয়ম মেনে নিকাহ সম্পন্ন করেছি।’ পাশে দাঁড়িয়ে তার তরুণী স্ত্রীও একই কথা সমর্থন করেন।
সমালোচকদের উদ্দেশে হাকিম বাবর বলেন, ‘বয়স কেবল একটি সংখ্যা মাত্র, মানুষের মন তরুণ হওয়া উচিত। আমার স্ত্রী তালাকপ্রাপ্ত ছিলেন। তাকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহর অন্তর্ভুক্ত। আমি সেই পথ অনুসরণ করেছি, এতে ভুলের কিছু নেই।’
২২ বছরের তরুণী সাথে ৭০ বয়সী হাকিমের বিয়ে বয়স কেবল একটি সংখ্যা মাত্র, মানুষের মন তরুণ হওয়া উচিত
আপডেট:

