নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাপনায় নতুন অংশীদারিত্ব: ভিমিনালে উচ্চপর্যায়ের বৈঠকইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পাইন্টেডোসির আমন্ত্রণে।রোমের ভিমিনালে আজ একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পাকিস্তান, গ্রিস এবং স্পেনের স্বরাষ্ট্র ও অভিবাসন মন্ত্রীরা অংশ নেন।মাত্তেও পাইন্টেডোসি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী (আয়োজক)।মহসীন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী,এথানাসিয়াস প্লেভিস, গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রী।ফার্নান্দো গ্রান্ডে-মারলাসকা, স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী।বৈঠকের মূল লক্ষ্য ও কৌশল ছিলো অভিবাসীদের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহনে রূপরেখা প্রনয়ণ করা। এই আলোচনার মাধ্যমে একটি নতুন অংশীদারিত্ব মডেল তৈরির রূপরেখা ঘোষণা করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হলো নিরাপত্তা এবং অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কাঠামোগত ও শক্তিশালী করা। সহযোগিতার মূল ক্ষেত্রগুলো হলো সনাক্ত অভিবাসীদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াকে আরও আধুনিক ও উন্নত করা।দক্ষ পুনরুদ্ধার: প্রত্যাবাসন বা পুনরুদ্ধার প্রক্রিয়াকে আরও দ্রুত এবং কার্যকর করা।জাল নথি রোধ জাল পাসপোর্ট বা পরিচয়পত্র শনাক্ত করতে বিশেষ যৌথ প্রোগ্রাম চালু করা। পুলিশি সহযোগিতা সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর পুলিশ বাহিনীর মধ্যে কার্যকরী সমন্বয় বাড়ানো।বৈঠক শেষে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পাইন্টেডোসি এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রস্তাবিত কৌশলগত বিন্যাস সহযোগিতার একটি নতুন মৌসুমের সূচনা করল। এটি কেবল একটি বিচ্ছিন্ন বৈঠক ছিল না, বরং একটি দীর্ঘ যাত্রার শুরু। আমরা নিয়মিত এই কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং সাধারণ লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

