যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান তাদের সর্বোচ্চ সামরিক শক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
গতকাল শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরান এক বিবৃতিতে জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন আব্বাস আরাঘচি।আব্বাস আরাঘচি তাদের বলেছেন, ইরান তার দেশের অখণ্ডতা সুরক্ষায় ও ‘বৈধ আত্মরক্ষার অধিকারের আওতায় সব প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা’ ব্যবহার করবে।ওই দেশগুলোর ‘স্থাপনাগুলো ও ভূখণ্ড’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন হামলা না করে, সে বিষয়ে ‘দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন’ আব্বাস আরাঘচি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সমুচিত জবাব দিবে ইরান :পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
আপডেট:

