মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ট্রাম্পের ‘প্ল্যান এ’ ইতোমধ্যে ব্যর্থ হয়েছে এবং তার ‘প্ল্যান বি’ আরও বড় ব্যর্থতায় পরিণত হবে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের শীর্ষ কূটনীতিক এ মন্তব্য করেন।আব্বাস আরাগচি লেখেন, “মিস্টার প্রেসিডেন্ট, দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য আপনার প্ল্যান ‘এ’ ব্যর্থ হয়েছে। আপনার প্ল্যান ‘বি’ হবে আরও বড় ব্যর্থতা।তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অনন্য চুক্তি’ করার যে সুযোগ ছিল, তা সাম্প্রতিক আলোচনার সর্বশেষ রাউন্ডেই শেষ হয়ে গেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নীতিতে ইসরাইলকে অগ্রাধিকার দেওয়ার ফলে ওয়াশিংটনের নিজস্ব স্বার্থই ক্ষতিগ্রস্ত হচ্ছে।তার ভাষায়, “ইসরায়েল ফার্স্ট মানেই সবসময় আমেরিকা লাস্ট।ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের পক্ষ থেকে দেওয়া এই বক্তব্যকে নতুন করে কূটনৈতিক চাপ তৈরির অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা

