বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

তেহরানে বিশাল জনসমুদ্রে তাদের শেষ শ্রদ্ধা জানায় দেশবাসী জাতীয় বীর শহীদ আলী লারিজানি

আপডেট:

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি, বাসিজ কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানি এবং কয়েক ডজন নৌসেনার জানাজা।গতকাল বুধবার (১৮ মার্চ) তেহরানে বিশাল জনসমুদ্রে তাদের শেষ শ্রদ্ধা জানায় দেশবাসী।তেহরানে শহীদদের এই জানাজায় বিশাল জনসমাগম ঘটে। সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ এই শোকানুষ্ঠানে অংশ নেন।এর আগে গত ১৭ মার্চ তেহরানে গণহত্যাকারী ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি তার ছেলেসহ শহীদ হন। এছাড়া বাসিজ কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানিও তেহরানে দখলদার ইসরায়েলের যুদ্ধবিমানের হামলায় প্রাণ হারান। এই অনুষ্ঠানে গত ৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ক্ষতিগ্রস্ত ‘ডেনা’ ডেস্ট্রয়ারের কয়েক ডজন ইরানি নৌসেনার জানাজাও সম্পন্ন হয়।গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর মার্কিন ও ইসরায়েলি শাসকগোষ্ঠী ইরানের বিরুদ্ধে উস্কানিহীন ও ব্যাপক সামরিক অভিযান শুরু করে।এই হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার কারণে প্রচুর হতাহত এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা অভিযান পরিচালনা করছে।

সুত্র : তাসনিম নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত