শনিবার, মার্চ ২১, ২০২৬

হিজবুল্লার রেকর্ড হামলা দখলদার ইসরায়েলে

আপডেট:

দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে রেকর্ড ৫৫টি হামলা চালানোর দাবি করেছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়। একদিনে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে এটিই সর্বোচ্চসংখ্যক হামলার ঘটনা।শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এ পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবানন সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে।লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় শনিবার ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর হামলার মুখে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।অন্যদিকে, লেবাননের পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চলছে।
লেবানন পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। রাজধানী বৈরুতে শনিবার দুটি শক্তিশালী হামলার ঘটনা ঘটে। এতে সংঘাতের এ তীব্রতা নতুন করে অনুভূত হয়েছে।

সূত্র: আল–জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত