ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বর্তমানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
তবে ভূপাতিত হওয়া বিমানটি ঠিক কোন মডেলের, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ইরান দাবি করেছে যে তারা একটি এফ-৩৫ এবং একটি এফ-১৫ই উভয় মডেলের যুদ্ধবিমানই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।যদিও পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত একটি মাত্র বিমান হারানোর কথা স্বীকার করা হয়েছে।নিরাপত্তার খাতিরে নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজ পাইলটরা বর্তমানে ইরানের দুর্গম কোনো এলাকায় আত্মগোপন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশের গভর্নর জানিয়েছেন, কোনো বেসামরিক নাগরিক যদি ওই পাইলটদের আটক বা হত্যা করতে পারেন, তবে তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে। অন্যদিকে, পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের এফ ১৫ যুদ্ধ বিমান ভূপাতিত ইরানী হামলায়
আপডেট:

