শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের রাজনৈতিক বই” উনা নুওভা প্রিমাভেরা’ মেলোনি সরকারে তীব্র সমালোচনা

আপডেট:

রোম: ইতালির মুভিমেন্টো ফাইভ স্টার (M5S)-এর নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে তার প্রথম পূর্ণাঙ্গ রাজনৈতিক বই ‘উনা নুওভা প্রিমাভেরা’ (Una Nuova Primavera) নিয়ে হাজির হচ্ছেন। আগামী ১৪ এপ্রিল প্রকাশিতব্য এই বইটিতে তিনি তার ব্যক্তিগত জীবনের গল্পের পাশাপাশি ইতালির বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন।আন্তর্জাতিক নীতি ও মেলোনি সরকারের সমালোচনা কন্তে তার বইয়ে বর্তমান মেলোনি সরকারের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি এবং সেই প্রেক্ষাপটে মেলোনি সরকারের ‘দ্বিমুখী ভূমিকা’ ইতালির জাতীয় স্বার্থের জন্য চরম ক্ষতিকর বলে তিনি মনে করেন। তার মতে, বর্তমান সরকার সাধারণ মানুষের মৌলিক সমস্যার চেয়ে মার্কিন অস্ত্র ব্যবসায়ী এবং বড় বড় তেল কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় বেশি তৎপর।ইতালির অর্থনৈতিক সংকট ও দারিদ্র্য
​দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কন্তে জানান,বর্তমানে ইতালিতে প্রায় ৬০ লক্ষ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন।​ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত মজুরি দ্রুত হ্রাস পাচ্ছে ​ইউরোপীয় ইউনিয়নের নতুন ‘স্ট্যাবিলিটি প্যাক্ট’-কে তিনি ইতালির অর্থনীতির জন্য একটি বড় বোঝা বা ‘প্যাক্কো’ (Pacco) হিসেবে অভিহিত করেছেন।নির্বাচনী রণকৌশল: ‘নোভা ২’ ও প্রগতিশীল জোট আগামী নির্বাচনে জয়ী হতে কন্তে একটি সম্পূর্ণ নতুন এবং বৈপ্লবিক প্রক্রিয়ার ঘোষণা দিয়েছেন, যার নাম ‘নোভা ২’ (Nova 2)। এই প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্যগুলো হলো সরাসরি জনঅংশগ্রহণ: সাধারণ মানুষ সরাসরি নির্বাচনী কর্মসূচি বা ইশতেহার তৈরিতে অংশ নিতে পারবেন।প্রাইমারি নির্বাচন: একটি সাধারণ কর্মসূচির ভিত্তিতে ‘প্রাইমারি’ বা প্রাথমিক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
​প্রগতিশীল ঐক্য: মেলোনি সরকারকে হটাতে একটি শক্তিশালী প্রগতিশীল ধারা তৈরির ওপর জোর দিয়েছেন এই নেতা।জুসেপ্পে কন্তের এই বইটি কেবল একটি আত্মজীবনী নয়, বরং আগামী নির্বাচনে বর্তমান দক্ষিণপন্থী সরকারকে চ্যালেঞ্জ করার একটি পূর্ণাঙ্গ ‘রোডম্যাপ’ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের কষ্ট এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিনি ইতালির রাজনীতিতে এক ‘নতুন বসন্ত’ (Nuova Primavera) আনার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত