পুরুষ নির্যাতন আইন সময়ের দাবী
–কাউছার ভুঁঞা সহযোগী সম্পাদক _—_————-_——
বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, দুই এর সমন্বয়ে খুব সুন্দর কিছুর সৃষ্টি হয়, আবার দুই এর সমন্বয়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে মন্দ কিছুরও সৃষ্টি হতে পারে,
যেমন মোমবাতি ও আগুনের সমন্বয়ে মোমবাতি তার আলো প্রজ্জলন করে।বালি ও সেমেন্টের সমন্বয়ে একটি শক্ত স্থাপনা তৈরি হয়। আবার স্থাপনা ভঙ্গুরও হতে পারে যদি বালি ও সিমেন্টের অনুপাত সঠিক না হয় আবার আপনি দুধের সাথে মধু মিশ্রিত করে সুস্বাদু খাবার তৈরি করতে পারেন, আবার আপনারা দুধের সাথে মদ মিশ্রিত করে অখাদ্য তৈরি করতে পারেন, তাই সব সময় দুইয়ের মিশ্রণে আপনি ভালো কিছু নাও পেতে পারেন। এ পৃথিবীতে বংশ রক্ষার জন্য দাম্পত্য জীবন একটি অপরিহার্য বিষয়, এখানে দুজন মানুষকে দীর্ঘ সময় একসাথে পাড়ি দিতে হয়, এই দীর্ঘ সময়ের দাম্পত্য জীবন হতে পারে স্বর্গ সুখের না হয় নরক যন্ত্রণার।
দুধ ও মদের মিশ্রণে যেমন অখাদ্যের সৃষ্টি হয় তেমনি দাম্পত্য জীবনে একে অপরের চিন্তাধারা যদি বিপরীত মেরুর হয় তখন আপনাকে বহন করতে হবে এক নরম যন্ত্রণার জীবন, এখানে একজন প্রাপ্তবয়স্ক নারী ও একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মিলে এক দাম্পত্য জীবন সৃষ্টি করে, যদি এখানে দুজনের চিন্তাধারার বৈপরীত্য থাকে তাহলে এই দাম্পত্য জীবন হয়ে যাবে এক নরক যন্ত্রণার, আর যদি দুজনের চিন্তাধারা মিলে যায় তাহলে এই দাম্পত্য জীবন হবে স্বর্গ সুখের। খুব দুঃখজনক হলেও সত্যি বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমান দাম্পত্য জীবনে নারী কর্তৃক পুরুষেরা নির্যাতিত হচ্ছে, সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষের উপর নারী কর্তৃত্ব করছে। পুরুষ টাকা ইনকাম করবে, পুরুষ তার স্ত্রীর ভরণপোষণ গ্রহণ করবে তাই কর্তৃত্বতো থাকবে পুরুষের, নারী তাকে(তার স্বামীকে) সহযোগিতা করবে, এবং পবিত্র মহাগ্রন্ত্র পবিত্র আল-কোরআন আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন এবং নারী ও পুরুষ অথবা স্বামী ও স্ত্রী উভয়কেই স্ব স্ব কর্মক্ষেত্রে সমান মর্যাদা দিয়েছেন।
তাহলে আমরা কোরআনের শিক্ষা ভুলে কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছি? আমরা যদি কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাই তাহলে আমাদের জীবন হবে দুধ ও মদের সাথে মিশ্রিত করে অখাদ্য তৈরি করে সেই খাওয়ার খাওয়ার মত, আর আমরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হই তাহলে আমাদের জীবন হবে দুধ ও মধুর সাথে মিশ্রিত করে একটি সুস্বাদু খাওয়ার গ্রহণ করার মতো। যেহেতু মহাগ্রন্থ পবিত্র আল কোরানই হচ্ছে আমাদের জীবন চলার পরিপূর্ণ বিধান। আমরা ফলো করবো কুরআনের এই গাইডলাইনকেই।তাহলে আপনিই এখন সিদ্ধান্ত নিন আপনি কি নরক যন্ত্রণার জীবন বেছে নিবেন, না স্বর্গ সুখের জীবন বেছে নিবেন।অন্য ধর্ম গ্রন্থে নারীর উপর পুরষের কতৃত্ব দেওয়া হয়েছে। পরিশেষে বাংলাদেশ সরকারের মহান জাতীয় সংসদের নেতা ও সদস্যদের প্রতি ৮০ শতাংশ নির্যাতিত পুরুষদের আবেদন থাকবে বাংলাদেশে যাতে ন্যায় বিচার রক্ষার তাগিদে একটি শক্তিশালী পুরুষ নির্যাতন আইন প্রণয়ন করা হয়।
পুরুষ নির্যাতন আইন সময়ের দাবী, বাংলাদেশের বর্তমানে ৮০ শতাংশ পুরুষ নারী দ্বারা নির্যাতিত
আপডেট:

