দূর্ভাগা ফেনীবাসী
–সিনিয়র সাংবাদিক আবদুর রহিম ——————————-
পতিত এবং পালিয়ে বাঁচা স্বৈর শাসক শেখ হাসিনা ছিল চরম হিংসুক, প্রতিশোধ পরায়ণ, অর্থ লোভী, অভিনয়ে পাকা এবং পৃথিবীর নিকৃষ্ট ডিক্টেটর।এজন্য কুমিল্লাকে বিভাগ করেননি,এজন্য ফেনীর চাকুরী প্রার্থীদের চাকুরী হতোনা,এজন্য ফেনীর লোকদের প্রমোশন হতোনা এবং এজন্য ফেনীতে কাংখিত উন্নয়ন হয়নি।সরকার প্রধানের জিঘাংসার কারনে ফেনীর নৌবন্দর হয়নি, ফেনীতে মেডিকেল কলেজ হয়নি, মুহুরী কহুয়া নদীর ভাংগন রোধে স্থায়ী ব্যবস্থা হয়নি,কাজীরহাট স্লুইস গেটের স্থলে ব্রীজ সড়ক কিছু হয়নি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক অর্থনৈতিক জোনের ফেনী অংশে কোন উন্নয়ন হয়নি,লালপুলে ফ্লাইওভার হয়নি,যক্ষা হাসপাল চালু হয়নি, জেনারেল হাসপাতালের উন্নয়ন হয়নি,ফেনী সোনাগাজী আঞ্চলিক মহাসড়ক ফোর লেন হয়নি।কয়টি বলব?সকল দিক দিয়েই আমরা ছিলাম বন্চিত। পক্ষান্তরে বেগম জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও ফেনীতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তাঁর সময়ে বগুড়া এবং দিনাজপুরে যে উন্নয়ন হয়েছে তার কিয়দাংশও যদি ফেনীতে হতো ফেনীবাসী বর্তে যেত। তাঁর প্রধানমন্ত্রী থাকা কালীন সময়ে একবার ফেনী সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করছিলেন।সেদিন আমার এক প্রশ্নের জবাবে তিনি কিছুটা উষ্মার স্বরে বলেছিলেন,’আমি শুধু ফেনীর প্রধানমন্ত্রী নই,আমি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী।আমাকে পুরো দেশ নিয়েই ভাবতে হয়’। আমাদের আরো দূর্ভাগ্য,বিএনপি ক্ষমতায় থাকলে ফেনীতে কোন মন্ত্রী দেয়া হয়না এই অজুহাতে যে সেখানে খোদ প্রধানমন্ত্রী আছেন, আওয়ামী শাসনামলে মন্ত্রী দেয়া হয়না বেগম জিয়ার জেলা বলে।বর্তমান উপদেষ্টা সরকার বা আগামী নির্বাচিত সরকারকি ফেনীর উন্নয়নে মনযোগী হবেন!!!!

