শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ভিলেজ পলিটিক্স (চায়ের দোকানের রাজনীতি) এবং জাতীয় রাজনীতি এক নয়

আপডেট:

এবি আহমেদ তৈয়ব
আমাদের গ্রামীন জনপদে ভিলেজ পলিটিক্স নামে একটা কথা প্রচলিত আছে।যাঁরা গ্রামে বসবাস করেন,অথবা যাঁদের জন্ম গ্রামে,এখন শহরে বসবাস করছেন,তাঁরা প্রত্যেকেই এই শব্দের সাথে পরিচিত।ভিলেজ পলিটিক্সের ফাঁদে পড়ে অনেক লোক নিঃস্ব হয়েছেন এমনকি কাউকে কাউকে গ্রাম পর্যন্ত ছাড়তে হয়েছে।ভিলেজ পলিটিক্সের নেপথ্যে সাধারণত গ্রামের দুষ্টু লোকেরাই থাকেন❗তারা সাধারণত তাদের স্বার্থের জন্য গ্রাম্য যত আধিপত্য এবং বিদ্বেষমূলক কার্যক্রম করে থাকেন,যা জাতীয় রাজনীতির সাথে যায় না!যা কোন রাজনৈতিক দল স্বীকৃতি দেয় না এবং দেওয়ারও কথা না,এরা সব সময় যে দল পাওয়ার (ক্ষমতা) এবং সংখ্যাগরিষ্ঠ বেশি তাদের নাম ব্যবহার করে থাকেন।তাঁরা এতই চতুর যে,মারাত্মক অপরাধ করেও সবসময় তারা ধরাছোয়ার বাইরে রয়ে যান।
তাঁদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না। এবং একশ্রেণির মানুষ আছে স্থানীয় ভাবে জাতীয় রাজনীতির ধারক-বাহক তারাও স্বার্থ আর অর্থের লোভে এদের প্রশ্রয় দিয়ে থাকে!যা জাতীয় রাজনীতি’র বিরোধী ❗
কেউ প্রতিবাদ করতে গেলে তাকেই উল্টো ফাঁদে পড়তে হয়,বিপদে পড়তে হয়। যাঁরা এই ভিলেজ পলিটিক্সের নায়ক তাঁরা সবসময় সমাজের কাছে ভালো মানুষ এবং রাজনৈতিক নেতা বুঝাতে চান।অনেক সময় সেই চেষ্টায় তাঁরা সফল হন। গ্রামের সবাই তাঁদেরকে সামনে-সামনে সম্মানের চোখে দেখে,কিন্তু প্রকৃতভাবে কেউই সম্মানের চোখে দেখে না।তারা বিভিন্নভাবে ছলচাতুরি করে নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করতে চান।নিজেদের স্বার্থ লাভের জন্য তাঁরা সবকিছুই করতে পারেন।সালিশ বানিজ্য,চাঁদাবাজি,শ্রমিক হয়রানি,অসহায়দের ভিটামাটি দখল,মাটি বানিজ্য এবং মামলার ভয়প্রদর্শন।গ্রামে আরো একটি প্রবাদ প্রচলিত আছে- চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাকিস।এটা ভিলেজ পলিটিশিয়ানরাই করে থাকেন।গ্রামে সবসময়ই একজনের সাথে আরেকজনের দ্বন্দ বা ঝামেলা বাধিয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করেন।যেমন ধরুন: একজন চোরকে আরেকজন গৃহস্থের বাড়িতে চুরি করতে পাঠিয়ে চোরকে বলেন,নিশ্চিন্তে চুরি কর,ধরা পড়লে আমি দেখব।আর গৃহস্থকে বলেন,শুনেছি আজ তোমার বাড়িতে চুরি হবে,তুমি সজাগ থেকো।তখন তারা উভয়ের কাছেই উপকারী লোক হিসেবে গণ্য হন।আসলে তার উদ্দেশ্য কি ভালো❓চোর যখন ধরা পড়ে, তখন চোরকে বাঁচাতে গিয়ে তার কাছে থেকে উপঢৌকন (চাঁদা) আদায় করেন। অতএব,যেকোন ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষার দায়িত্ব নিজের।কাজেই যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় নিজে সতর্ক থাকুন অন্যকেও সতর্ক করুন।
আর যাঁরা আমার এ লেখা পড়বেন তাঁরা দয়া করে “ভিলেজ পলিটিক্স” শব্দটিকে জাতীয় রাজনীতি’র সাথে মিলাবেন না।মনে রাখবেন- রাজনীতি খুবই ভালো,
যদি সেই রাজনীতি ভালো মানুষ করে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।

এবি আহমেদ তৈয়ব

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত