রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে ৫২ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।রো
ববার(২১ জানুয়ারি) সকাল ১১টায় তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২ তম শীতকালীন জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার দেওয়া হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদানের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদির
এ সময় একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ, ক্রীড়া শিক্ষকবিন্দু উপস্থিত ছিলেন। উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

