
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে উপস্থিত “হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়” এর ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় মাঠে এ ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সহকারী শিক্ষক মোহাম্মাদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম।

শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়কের দায়িত্ব পালন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ সাইফুল ইসলাম খন্দকার।

