বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্হাপনায় প্রাইম ব্যাংক ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের ২০২৪/২৫ এর ফাইনাল খেলা ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় ফেনী আলিয়া কামিল মাদ্রাসা ৫৪ রানে ফেনী সরকারি পাইলট হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব ইসমাইল হোসেন, আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার ও বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক, কোচ ও খেলোয়াড় বৃন্দ।
জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আলিয়া মাদ্রাসা ৫৪ রানে জয়
আপডেট:

