সোমবার, মার্চ ২৩, ২০২৬

ভিনিসিয়ুসের শেষ বাঁশি বাজার আগে গোল দিয়ে জয় পায় ব্রাজিল

আপডেট:

ফিফা বিশ্বকাপ-২০২৬ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তের গোলে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। ৯৮ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। ঠিক সেই সময় খেলায় নাটকীয় মোড়, ৯৯তম মিনিটে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রের অনবদ্য গোল। এতে মূল্যবান ৩ পয়েন্ট নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে যায় দরিভাল জুনিয়রের ব্রাজিল। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ পয়েন্ট ২১। ব্রাজিলের কাছে হেরে কলম্বিয়া নেমে গেছে ৬ নম্বরে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। বুধবার আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে এ জয় ব্রাজিলের বড় প্রাপ্তি।হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই মিলছিল। উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরুতেই পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা বার্সেলোনার গোলমেশিন রাফিনিয়া। কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনোজ ডি-বক্সে ভিনিসিয়ুসকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রাফিনিয়া বাম পায়ের বাঁকানো শটে গোল আদায় করে নেন। এ নিয়ে ব্রাজিলের জার্সিতে শেষ চার ম্যাচে তিনি চার গোল করলেন।
বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে সমতায় ফেরে কলম্বিয়া। গোলে দায় বেশি ব্রাজিল মিডফিল্ডার জোয়েলিনটনের। সতীর্থের কাছ থেকে বল পেয়ে শট নিতে দেরি করায় বলের দখল নিয়ে নেন কলম্বিয়ার এক ডিফেন্ডার। সেই বল হামেস রদ্রিগেজ হয়ে চলে যায় লুইস দিয়াজের কাছে। লিভারপুল ফরোয়ার্ড আড়াআড়ি শটে জাল খুঁজে নেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত