শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি খেলেন নাঈম শেখ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দলেও আছেন তিনি। আর গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন।বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
টি-টোয়েন্টিতে বাদ শান্ত, ফিরলেন নাঈম-সাইফউদ্দিন
আপডেট:

