সম্ভবত ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গা পাওয়াটা অনেক কঠিন।’চমক রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার লিটন দাসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করে নির্বাচক প্যানেল।টি-টোয়েন্টি দলে নেই নতুন মুখ। তবে বড় চমকের নাম মোহাম্মদ সাইফুদ্দিন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন এই পেস বোলং অলরাউন্ডার। প্রায় ১৫ মাস পর টি-টোয়েন্টি খেলবেন তিনি।বড় আশা দেখিয়ে বাংলাদেশ ক্রিকেটে এসেছিলেন সাইফুদ্দিন। তার দিকে তাকিয়ে একজন পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ ভুলে ছিল বাংলাদেশ। তবে সেই আক্ষেপ দিনে দিনে পরিণত হয় হতাশা আর আফসোসে।
ক্যারিয়ারের অধিকাংশ সময় চলে গেছে চোটের পেটে। যেই সময়টায় সেরা ছন্দে থাকার কথা, তখন ভর করে ছিল নানা অনিশ্চয়তা। একটা সময় তো প্রশ্ন উঠেছিল, সাইফুদ্দিন জাতীয় দলে ফিরতে পারবেন তো?সাইফুদ্দিন ফিরেছেন, আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন। মিরপুরের অনুশীলন ক্যাম্প আর চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণ করেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।এখন তার সামনে চ্যালেঞ্জ একাদশে জায়গা করে নেয়ার। শুধু তাই নয়, একাদশে জায়গা ধরেও রাখতে হবে তাকে। পেসারদের সাথে লড়াই করতে হবে তাকে, লড়াই থাকবে অলরাউন্ডারদের সাথেও।তবে সাইফের ভাবনা ভিন্ন। তিনি মনে করেন, দলে যত বেশি অলরাউন্ডার, তত বেশি ভালো। এই ক্ষেত্রে ইংল্যান্ড জাতীয় দল ও বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেত সিরিজের শেষ ম্যাচের উদাহরণ টানেন তিনি।বলেন, ‘তানজিম- গত ম্যাচের ব্যাটিং দেখেন, তার ছোট একটি ক্যামিও দলের কাজে লেগেছে। আপনি যদি দেখেন ইংল্যান্ড দলে ২-৩ জন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো।তিনি আরো বলেন, ‘আমি অবশ্যই চেষ্টা করব ভালো করার সেটা ব্যাটিং হোক, বোলিং হোক। আরো যারা পেস বোলিং অলরাউন্ডার আছে ওরা ব্যাটিংয়ে ভালো করতে পারে। এটা দলের জন্য ভালো হবে।একাদশে জায়গা পেলে নিজের সবটা দিয়েই খেলতে চান সাইফুদ্দিন। কাজে লাগাতে চান সুযোগ। বলেন, ‘সম্ভবত ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গা পাওয়াটা অনেক কঠিন।যেহেতু কয়েকটি ক্যাম্প করেছি মিরপুরে ও চিটাগংয়ে। চেষ্টা করেছি ভালো করার। ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন লেংথ- এগুলো নিয়ে কাজ করেছি। সুযোগ যেন অবশ্যই কাজে আসে
সুযোগ কাজে লাগানোর প্রত্যয় নিয়ে ফিরছেন সাইফুদ্দিন
আপডেট:

