বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

প্রধান দুই খেলার বোর্ড তাবিদ ও বুলবুল প্রধান ক্রীড়ার উন্নয়নে কাজ করার অঙ্গীকার

আপডেট:

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মিলনমেলা হয়ে গেল পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। সোমবার বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন ক্রীড়াঙ্গনের রথী-মহারথীরা। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক তারকা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও সাবেক ফুটবলার তাবিথ আউয়াল। অনুষ্ঠানে দশের সবচেয়ে বড় ও প্রধান দুই খেলার বোর্ড প্রধান ক্রীড়ার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাংলাদেশ ক্রিকেট এখন পুরোটাই মিরপুরকেন্দ্রিক। দুই দশক আগেও বাংলাদেশের ক্রিকেট ছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে। বিসিবির অফিসও ছিল পল্টনের জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। বিসিবির সেই পুরানো অফিস এখন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির নতুন কার্যালয়। ক্রীড়ালেখক সমিতির নতুন সেই অফিস উদ্বোধন করেছেন বাফুফে ও বিসিবি সভাপতি। ক্রীড়ালেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। ১৯৬২ সালে এই সংগঠন প্রতিষ্ঠা হয়। দেশের সকল ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের মতো ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের অফিসও জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ দেওয়া। ২০২৪ সালের শেষের দিকে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির পুরানো অফিসকে বাংলাদেশের ক্রীড়ালেখক সমিতির নতুন কার্যালয় হিসেবে অনুমোদন দেয়। ফুটবল-ক্রিকেট নিয়ে বাংলাদেশে যতটা না উন্মাদনা, দেশের অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে নেই বললেই চলে। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজারা এনে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি। অন্যদিকে সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী, সামিত সোমাদের মতো প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে জোয়ার বইছে। ক্রিকেট-ফুটবলসহ দেশের সব খেলাধুলায় সাফল্য আসুক, বিসিবি ও বাফুফে সভাপতি এমনটাই চান। ক্রীড়ালেখক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে বুলবুল বলেন, ‘বিএসপিএসহ যারা এই সংবাদগুলো প্রচার করেন, তাদের সাহায্য নিয়ে সব ক্রীড়া ফেডারেশনগুলো মিলে যদি একটা স্পোর্টস সেন্টার বা বিজ্ঞান বা শিক্ষাকেন্দ্র তৈরি করতে পারি, তা হলে আমরা সকলে লাভবান হব আমি কথা দিচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এর যত সংস্থা আছে, সেগুলো পরিপূর্ণভাবে ব্যবহার করব। শুধু ফুটবল-ক্রিকেট না, সব স্পোর্টসকেই সহায়তা করব ইনশাআল্লাহ।’ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ক্রীড়ালেখক সমিতিকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণ করায়। আমরা আশা করি ক্রীড়ালেখক সমিতির মাধ্যমে একদিন ক্রীড়া জাদুঘরও হবে। বাফুফে ক্রীড়া সাংবাদিকদের পাশে রয়েছে।বিএসপিএর অনুষ্ঠানে বুলবুলের সঙ্গে আসেন বিসিবি সহসভাপতি ফারুক আহমেদসহ আরও অনেকে। ফুটবল-ক্রিকেটসহ দেশের অন্যান্য খেলাধুলায় কীভাবে উন্নয়ন সম্ভব, সেটা নিয়ে তাবিথের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন বুলবুল। সেক্ষেত্রে কিছু কিছু উদ্যোগের কথা উল্লেখ করেছেন বিসিবি সভাপতি, ‘বসে বসে আলাপ করছিলাম তাবিথ ভাইয়ের সঙ্গে। আমরা যদি তাকিয়ে দেখি অলিম্পিক স্পোর্টস, মাল্টি স্পোর্টসগুলো মানে অন্য যে সংস্থাগুলো খেলে, সেখানে কিন্তু আমাদের অত বড় সাফল্য নেই। আমরা সকলে কিছু কিছু অবদান যদি রাখতে পারি যেমন স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস সাইকোলজি, একটা পরিপূর্ণ বায়োমেকানিক্যাল ল্যাব। সেখানে আমরা আমন্ত্রণ জানাই সব খেলাধুলার বিভাগকে। এই প্রোগ্রামটার পেছনে গত পাঁচ-ছয় মাস ধরে কাজ করেছি।টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে পথচলা শুরু হয় বাংলাদেশের। টেস্ট খেলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন এক উদ্যোগের ঘোষণা গত রাতে দিয়েছেন বুলবুল। বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘৯ ও ১০ নভেম্বর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। এই কনফারেন্স আমাদের সফল হবে বলে আশা করছি।এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট সমৃদ্ধশালী হবে। বাংলাদেশের ৬৪ জেলা ও আট বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। আমাদের প্রতিটি স্টেকহোল্ডার, যেমন জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা-সবার সঙ্গে একসঙ্গে আলোচনা করে জানব বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে কী দরকার।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত