বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

শ্রীমঙ্গলে শমিত দেশের জার্সিতে তাকে দেখে আমরা অভিভূত পরিবারের সদস্যরা

আপডেট:

ভারতের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশি কানাডিয়ান ফুটবল তারকা শমিত সোম বুধবার নিজ জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর পৈতৃক বাড়িতে ফেরায় এলাকায় উৎসবের আমেজ শুরু হয়।সকালে ঢাকা থেকে ফ্লাইটে সিলেট পৌঁছান শমিত। বাফুফের দেওয়া গাড়িতে তিনি শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুর গ্রামের বাড়িতে ফেরেন। গাড়ি থেকে নামতেই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পরিবারের সদস্যরা তাকে বরণ করে নেয়। ব্যানার টাঙানো আর সাজানো বাড়ি তখন আনন্দধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ভারতের বিপক্ষে দল জেতায় আনন্দে ছিল বাড়তি আমেজ।শমিত পৌঁছানের আগেই বাড়ির সামনে গ্রামবাসী, শুভাকাঙ্খি ও ভক্তদের ভিড় জমে যায়। স্বল্প বিশ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে শমিত বলেন, ভারতের বিপক্ষে জয়টা শুধু দলের নয়, দেশের সকল মানুষের। তাদের আনন্দই দলের শক্তি।এলাকাবাসী জানান, শ্রীমঙ্গলের গর্ব শমিত। তাকে এক নজর দেখতে সকাল থেকে তারা গ্রামের বাড়িতে অপেক্ষা করেছেন। বাংলাদেশ দলে এমন বিশ্বমানের ফুটবলার যোগ হওয়ায় তারা ভাগ্যবান। শমিতের পরিবার ১৯৮৯ সালে কানাডায় পাড়ি জমায়। জাতীয় দলে অভিষেকের পর এটা শমিতের প্রথম গ্রামে আসা। বৃহস্পতিবার দুপুরে শমিত ঢাকা ফিরে কানাডার বিমান ধরবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত