বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিশ্চিয়ান পুলিশিচের একমাত্র গোলে ইন্টারকে হারিয়ে দুইয়ে এসি মিলান

আপডেট:

ক্রিশ্চিয়ান পুলিশিচের একমাত্র গোলে সান সিরোতে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে ১-০ ব্যবধানে হারাল এসি মিলান। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক মাইক মাইন্যাঁ, হাকান চালহানলুর পেনাল্টি ঠেকিয়ে দলের লিড রক্ষা করেন তিনি।এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিলান। শীর্ষে থাকা রোমার চেয়ে তারা দুই পয়েন্ট পিছিয়ে, আর সমান পয়েন্টে আছে গতবারের চ্যাম্পিয়ন নাপোলিও। জিতলে টেবিলের শীর্ষে ফেরার সুযোগ ছিল ইন্টারের, কিন্তু হারায় তারা ২৪ পয়েন্টে নেমে চতুর্থ স্থানে-বোলোনিয়ার পাশে।ঝড়ো প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ইন্টার। তবে মিলানকে বাঁচিয়ে রাখেন তাদের গোলরক্ষক মাইন্যাঁ এবং পোস্ট। বিরতির নয় মিনিট পর সেই চাপ কাটিয়ে এগিয়ে যায় মিলান-দারুণ ফিনিশে গোল করেন পুলিশিচ।৭৪ মিনিটে মার্কাস থুরামকে ফাউল করে ইন্টারকে প্রত্যাবর্তনের সুযোগ এনে দেন স্ত্রাহিনিয়া পাভলোভিচ। কিন্তু মাইন্যাঁ আবারও নায়ক-চালহানলুর নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত সেই গোলই ব্যবধান গড়ে দেয়, এনে দেয় মিলানের ডার্বি জয় ও শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ বার্তা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত