সিলেট টাইটান্সের বিপক্ষে গত ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ঢাকা ক্যাপিটালস। শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত এক ইনিংস খেলে তবু জয়ের সম্ভাবনা জাগাতে পেরেছিলেন। শুক্রবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুই বল থাকতে ১২২ রানে অলআউট হয়ে ঢাকা।সিলেট স্টেডিয়ামে ঢাকা ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম ও স্পিনার তানভীর ইসলামের তোপে পড়ে। শেষটায় পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ২৫ বলে ৩৩ রানের হার না মানা ইনিংস খেলায় একশ’ ছাড়াতে পারে ঢাকা। তিনি চারটি চারের শট খেলেন।ব্যাটিং নেমে জাতীয় দলের ওপেনার সাইফ হাসান এদিনও ব্যর্থ হন। তিনি ১ রান করে ফিরে যান। রান পাননি অন্য ওপেনার জুবাইদ আকবারি (২)। তিনে নামা পাকিস্তানি ব্যাটার উসমান খান রানের ইঙ্গিত দিয়ে (১৫ বলে ২১) সাজঘরে ফিরে যান। ব্যর্থতার বৃত্তেই থেকে যান অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৮) ও সাব্বির রহমান।
দলকে শামীম হোসেন (৪) ভরসা দিতে ব্যর্থ হন। ঢাকা ৪৬ রানে ৫ উইকেট হারায়। ৬৬ রানে ৭ উইকেট হারানোর পর নাসির হোসেন ও সাইফউদ্দিন ৪৮ রানের জুটি গড়ে দলের রান একশ’র ওপরে নেন। নাসির ১৭ রান যোগ করেন। চট্টগ্রামের পেসার শরিফুল ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। বাঁ-হাতি স্পিনার তানভীর ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। অধিনায়ক শেখ মেহেদী নেন ২ উইকেট।
শরিফুল-তানভীরে ব্যাটিং বিপর্যয়, সাইফউদ্দিনে একশ’ ছাড়ালো ঢাকা
আপডেট:

