পেট্টোবাংলায় ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের সমাপনীতে মুফতি আবদুল হান্নান—–
‘কিশোর-যুবকদের নিয়ে আর অপকর্ম নয়, স্বাস্থ্য ও মন ঠিক রাখতে খেলাধুলা করতে। ফেনী শহরের পেট্টোবাংলা এলাকায় জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলার মাধ্যমে সুস্থ বিনোদন এবং শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করা সম্ভব। তরুণ, যুবক ও ছাত্র সমাজকে মাদক, সিগারেটসহ বিভিন্ন নেশার মাধ্যমে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে চাঁদাবাজি, স্টেশন দখল, এমনকি কিশোর গ্যাং তৈরি করে সমাজকে অস্থির করার চেষ্টা চলছে। অথচ এই তরুণরাই জাতির আগামী দিনের আশা ও ভরসার প্রতীক। খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের স্বাস্থ্য ও মন ঠিক রাখতে পারবে।তিনি আরও বলেন, “খেলাধুলার পাশাপাশি শিক্ষার প্রতি মনোযোগী হয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে হবে। তাহলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি নৈতিক ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা পাবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফেনী শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আবু আহম্মদ ও এয়ার আহমদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে দক্ষিণ চাঁড়িপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং পেট্টোবাংলা ফ্রেন্ডস ক্লাব রানার্সআপ হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, মেডেল ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পেট্টোবাংলা জুনিয়র স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্ণামেন্টের দক্ষিণ চাঁড়িপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
আপডেট:

