বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

টি ২০ বিশ্ব কাপে ইতালির স্কোয়াডে দ. আফ্রিকার সাবেক তারকা স্মাটস

আপডেট:

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইতালি। দেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে তারা। ঘোষিত দলে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জে জে স্মাটস।আগেই জানানো হয়েছিল, বিশ্বকাপে ইতালির নেতৃত্ব দেবেন ওয়েন ম্যাডসেন। বাছাইপর্বে দলটির অধিনায়ক ছিলেন সাবেক অস্ট্রেলিয়া আন্তর্জাতিক জো বার্নস। তবে গত বছরের শেষ দিকে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং চূড়ান্ত স্কোয়াড থেকেও বাদ পড়েন তিনি।ইতালির বিশ্বকাপ দলে রয়েছে দুই জোড়া ভাই। একদিকে হ্যারি ও বেঞ্জামিন মানেন্তি, অন্যদিকে অ্যান্থনি ও জাস্টিন মোসকা-যা দলটিকে দিয়েছে বাড়তি বৈচিত্র্য ও পারিবারিক বন্ধনের ছোঁয়া।চোটের কারণে এবারের বিশ্বকাপে খেলতে পারবেন না এমিলিও গে।ইতালির কোচিং স্টাফের প্রধান হিসেবে থাকছেন জন ডেভিসন। তার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কেভিন ও’ব্রায়েন ও ডাগি ব্রাউন।
গ্রুপ ‘সি’-তে ইতালির প্রতিপক্ষ বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইতালি।এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা। একই ভেন্যু কলকাতায় ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ইতালি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত