মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম দেশে ফিরেছেন

আপডেট:

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। কিন্তু ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর আকাশসীমা বন্ধ হওয়ায় জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন তিনি। এবার সব শঙ্কা কাটিয়ে সোমবার দেশে ফিরেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সকাল ১০টায় ঢাকায় পা রাখেন তিনি।
প্রথম পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার তার দেশে ফেরার কথা ছিল। উমরাহ শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর আঞ্চলিক আকাশপথে জটিলতা তৈরি হয়। দুবাই পৌঁছানোর পর তার বহনকারী ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে সৌদি আরবেই অবস্থান করতে বাধ্য হন তিনি। এই সময়টায় ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। তবে দেশে ফেরার পর মুশফিকের পরিববারসহ ভক্তরা দুশ্চিন্তা মুক্ত হয়েছেন। মন খুলে দোয়াও করেছেন এই টাইগার ক্রিকেটারের জন্য।
রবিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে দেশে ফেরার খবর জানিয়ে মুশফিক লেখেন, ‘বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানের ফ্লাইটে চেপে বসেছি। ইনশাআল্লাহ কাল সকালে ঢাকা থাকব। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং দোয়া করেছেন তাদের ধন্যবাদ, আল্লাহ যেন আমাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেন।’ এর আগে মুশফিকের নিরাপদে দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত