ধন্যবাদ প্রিয় এলাকাবাসী, বন্ধু -বান্ধব,প্রবাসী, অনুজ প্রতিম ছোট ভাই ও শুভানুধ্যায়ী সকলকে। গতকাল ফেইসবুকে পোস্ট দিয়ে শেয়ার, লাইক,কমেন্টস করে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের পরিচালনার জন্য আহবায়ক কমিটির সভাপতি করায় আপনারা যে ভালোবাসা ও সহমর্মিতা দেখিয়েছেন তারজন্য আমি খুবই কৃতজ্ঞ।
অগ্রণী উচ্চ বিদ্যালয় আমাদের পাঁচ গ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৩ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। আমাদের এলাকার উদীয়মান কিছু যুবক বিশেষ করে মরহুম প্রফেসর মোহাম্মদ উল্লাহ ও মরহুম ইন্জিনিয়ার শাহআলম মজুমদারের নেতৃত্বে এলকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তি ও জনসাধারনের সহযোগিতায় অগ্রণী সংসদ প্রতিষ্ঠা করেন এবং এই অগ্রণী সংসদের নামানুসারে অগ্রণী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ ৫০ বছর পেরিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান এই এলকায় শিক্ষার আলোকবর্তিকা হয়ে দাঁড়ায়। একটি পশ্চাৎপদ এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে এদের অবদান অবিস্মরণীয়। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে বিদ্যালয়টি এখনও টিকে আছে। এখন আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই প্রতিষ্ঠানের হারনো গৌরব ফিরিয়ে আনতে। বিশেষ করে শিক্ষা কার্যক্রম যেন আরও বিকশিত হয় পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই বিদ্যালয়কে সুপ্রতিষ্ঠিত করতে হবে। সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সকলের সহযোগিতা চাই যাতে এই প্রতিষ্ঠান আবারও তার স্বমহিমায় ফিরে আসে।
অগ্রনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি কৃতজ্ঞতা
আপডেট:

