বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামীলীগ সমর্থন করে তাদের বুকে রক্তক্ষরন

আপডেট:

সাইফুল ইসলাম

শহীদ মইনুল রোডে বেগম জিয়ার বাড়ী যেদিন বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছিলো উনি কাদতে কাঁদতে বাড়ী থেকে বেরিয়েছেন, কিংবা জিয়াউর রহমান এর কবর যখন ভেঙ্গে ফেলার পরামর্শ যারা দিয়েছিলো সেই সব অতি উৎসাহী আওয়ামীলীগের চাটুকারেরা আজ কোথায়?অতিউৎসাহী চাটার দল এটা তোদের কর্মফল। তোদের কারনে আজকে যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামীলীগ সমর্থন করে তারা কষ্ট পাচ্ছে তাদের বুকে রক্তক্ষরন হচ্ছে। সেদিন যদি ওই ঘটনা না ঘটতো তবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল হিসাবে আজকে বি এন পি ৩২ নাম্বার ভাঙ্গতে কিংবা পোড়াতে বাধা দিতো। তারা একটা জাতির হতিহাস বুলজেজারের তলায় পিষ্ট হতে দেখে বাধা তো দেয়নি বরং একাত্তর বিরোধীদের এই মাষ্টারপ্ল্যানে উল্লাস করছে কারন তাদের বুকের ভেতর ক্ষোভের আগুন।একাত্তরের পরাজিত শক্তির জন্য মুক্তিযুদ্ধ নিয়ে ছেলেখেলা করতে এখন সুবিধা হয়েছে তারা এখন তামাশা দেখছে, আর মজা নিতে পারছে কারন যুদ্ধ পরবর্তী এই বাংলাদেশ এখন পর্যন্ত কেবল ঘৃনা ছড়ানো আর ক্ষোভের রাজনীতিই বিদ্যমান। একটা সরকার আসে জেলখানার পুরনো কয়েদিরা পায় নিঃশর্ত ক্ষমা আবার নতুন কয়েদিতে ভরে উঠে জেল খানা। এই ধারা থেকে কেউ বের হতে পারেনি, না পেরেছে বি এন পি না পেরেছে আওয়ামীললীগ।এসব ঘৃনার ধারবাহিকতায় ১৫ ই আগষট,২১ শে আগষ্ট, ৫ ই আগষ্ট আর সর্বশেষ ৫ ফেব্রুয়ারী। এই সব ঘৃনার বিষবাস্প থেকে জাতি কি কখনো অভিশাপ মুক্ত হবে না। সম্পীতি আর সৌহার্দের পথে কখনেই কি ফিরবেনা বাংলাদেশের রাজনীতি।প্রকৃতি সব কিছুর ই বিচার করে অপেক্ষা কেবল সময়ের। আমরা কোনদিন কি ভেবেছি এদেশে রাজাকারদের বিচার হবে? বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হবে? ভাবিনি কিন্তু হয়েছে । তোমরা যারা আজ পৈচাশিক উল্লাসে মেতে উঠেছো বঙ্গবন্ধুর মাথার উপর মুতে দিছো বত্রিশ নাম্বারের ইট খুলে নিয়ে যাচ্ছো তোমাদের বিচার শেখের বেটির করতে হবে না তোমাদের বিচার সময়ের হাত ধরে ইতিহাসের অংশ হিসাবে প্রকৃতিই করে দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত