বিশেষ প্রতিনিধি
ওমর শরিফ ফরহাদ
গাজায় এখন চলছে মানবতার ইতিহাসের এক ভয়াবহতম অধ্যায়।জাতিসংঘ ঘোষিত “দুর্ভিক্ষের পঞ্চম স্তর”অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের দুর্ভিক্ষ সেখানে বাস্তব হয়ে উঠেছে। একটি জাতি দ্রুততর এক অবলুপ্তির পথে।মাত্র দু’দিনে ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে ৭১ জন শিশু। আজ এক ত্রাণকেন্দ্রে গুলিবর্ষণে শহীদ হয়েছেন ৮০ জন নিরীহ মানুষ। শুধু রুটি পাওয়ার আশায় এই ৮০ জন ক্ষুধার্ত, ক্লান্ত, নিঃস্ব হয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
অপরদিকে বোমাবর্ষণ, বিমান হামলা, ট্যাংকের গর্জন সবই চলছে একই গতিতে। গাজা যেন আজ মৃত্যু আর নীরবতার উপত্যকা।কিন্তু সবচেয়ে ভয়ংকর সত্যি হলো, বিশ্ব নির্বাক। কোনো প্রতিবাদ নেই, বিবৃতি নেই।বিশ্ব মোড়লেরা মুসলিম বিশ্বের ক্ষমতা ধরেরা ঘুমিয়ে আছে আর্তনাদ তাদের কর্ণকুহুরে প্রবেশ করে না মুসলিম বিশ্বগুলো আসলেই কি আছে?তারা যেন ঘুমিয়ে আছে অথবা ঘুমাতে শিখে গেছে। কেউ যেন ভাবছেই না যে আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে।এই অবস্থা দেখে, আমরা যারা দূরে বসে এসব খবর পড়ছি, আমাদের ঘুম আসে না। না চাইতেও বুক ভার হয়ে থাকে। এই পৃথিবী আর সভ্যতা দেখে রাগে, ঘৃণায়, লজ্জায় চোখ ভিজে আসে।ছবিতে যাঁদের দেখছেন, তাঁদের একমাত্র ‘অপরাধ’ ছিল, তাঁরা ক্ষুধার্ত ছিলেন। একটুকরো রুটি পেতে লাইনে দাঁড়িয়েছিলেন।

